২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মেডিকেল শিক্ষা ব্যবস্থার নতুন পাঠ্যক্রমে ‘ক্যারি অন পদ্ধতি’ পুনর্বহালে শিক্ষার্থীদের দাবি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 11:36 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

Image
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

মেডিকেল শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক অবকাঠামোসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী চলমান আন্দোলন বন্ধ করে শিক্ষার্থীদেরকে ক্লাসে যোগদানের আহ্বান জানান।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান স্বাস্থমন্ত্রী।

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শীগগির একটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

এরআগে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের আট সদস্যের এক প্রতিনিধিদল সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তারা বহুজাতিক কোম্পানির তৈরি জীবনরক্ষাকারী ওষুধগুলো আমদানি ও বাজারজাতে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। স্বাস্থ্যমন্ত্রী তাদের কথা বিবেচনার আশ্বাস দেন।