টেকনাফে ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল জলিল ওরফে বার্মাইয়া হুন্ডি জলিল (৪৫) টেকনাফের লামার বাজার এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
জলিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানান তিনি।
ওসি বলেন, মানবপাচারের বিরুদ্ধে টেকনাফে আইন-শৃংখলা বাহিনীর অভিযান শুরুর পর থেকে আব্দুল জলিল আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মানবপাচার সংশ্লিষ্ট টাকা লেনদেন এবং বিদেশে ওই টাকা পাচারেরও অভিযোগ রয়েছে জলিলের বিরুদ্ধে।
