২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার মহিশাকুড়া গ্রামে এ  ঘটনা ঘটে।

নিহত মন্টু মিয়া (৩৫) ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপজেলার বাগআচড়া ইউনিয়নের সদস্য মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদে নামাজ পড়তে এসে মন্টু দেখেন সেখানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে আছে। ওই তার জোড়া লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।