২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাইলিংয়ের মাটি খালে, জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটি খালে ফেলে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

শহরের খাতুনগঞ্জ এলাকার জয়নাব ট্রেডিংকে বুধবার এ জরিমানা করেন সিসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের মাটি বদরখালী খালে ফেলছিল জয়নাব ট্রেডিং।

ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে অতিরিক্ত বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় বাংলাদেশের অন্যতম প্রধান পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে।

এর মধ্যে জল নিষ্কাশনের প্রধান মাধ্যম খালগুলোতে প্রতিবন্ধকতা অপসারণে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালাল।  

আগের দিন মঙ্গলবার ওই এলাকা সংলগ্ন টেরিবাজারের একটি নালায় আবর্জনা ফেলায় দায়ে আট দোকান মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।