নাফ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় নাফ নদীর জাদিমুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আতাউর বলেন, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অবৈধভাবে মিয়ানমার থেকে টেকনাফে আসার সময় ঝড়ে নৌকা ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
