২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ কার্যক্রম উদ্বোধন ১৩ অগাস্ট

চলতি বছরের হজ কার্যক্রম আগামী ১৩ অগাস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিন পর শুরু হবে হজ ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার সচিবালয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা হজ ক্যাম্পে আগামী ১৩ অগাস্ট হজ কার্যক্রম উদ্বোধন করে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন এক লাখের বেশি মানুষ।

চলতি বছর হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম বিমানটি উড়বে আগামী ১৬ অগাস্ট। হজ ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স প্রাথমিক হজ ফ্লাইটসূচি ইতোমধ্যে ঘোষণা করেছে।