২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বাস থামিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার বিকালে নিহত ব্যবসায়ী নুরুল ইসলামমের স্ত্রী সাবিনা ইয়াছমিন আয়না বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান।

ওসি বলেন, ঘটনার দুই দিন পর অজ্ঞাত পরিচয়ের আসামি করে তিনি মামলাটি করেছেন।

সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভূঁইগড় মাহমুদনগর এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা বাসের সামনে বোমা ফাটিয়ে তাতে উঠে পড়ে নূরুল ইসলামকে হত্যা করে এবং তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ওই ব্যাগে কি ছিল এবং হত্যার কারণ ও হত্যাকারী কারা হতে পারে মামলায় তার কোন ইঙ্গিত নেই বলে জানান ওসি আসাদুজ্জামান।

এছাড়া এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

পুরনো খবর:

ফতুল্লায় বোমা ফাটিয়ে বাস থামিয়ে গুলিতে ব্যবসায়ীকে হত্যা