২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, আটক ৮

ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালিয়ে অর্থ আদায়ের সময় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার বিকালে তারাকান্দা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তারাকান্দা থানার ওসি আলী আহমেদ মোল্লা।

ওসি বলেন, তারাকান্দা বাজারে এরা ভ্রাম্যমাণ আদালতের নামে জরিমানা করে অর্থ আদায় শুরু করে। এভাবে ১০ হাজার টাকা আদায় করে চলে যাওয়ার সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা মাইক্রোবাসসহ ওই দলের আট জনকে আটক করে পুলিশে দেয়।

“পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”