২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দেড় শতাধিক অবৈধ মোটরসাইকেল আটক

চাঁদপুরে নিবন্ধন বিহীন দেড় শতাধিক মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের শপথ চত্বর, ওয়্যারলেস মোড় ও বাবুরহাট এলাকা থেকে মোটরসাইকেলগুলো আটক করা হয় বলে জানান জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুর রহমান।

চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশ এই অভিযান শুরু করেছে। শুধু মোটরসাইকেলই নয় যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই তার বিরুদ্ধেও এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলাগুলোতেও একযোগে অভিযান চালানো হবে বলে জানান তিনি।