সাড়ে তিনশ চিকিৎসককে পদোন্নতি
প্রায় সাড়ে তিনশ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২১৪ জনকে পাঠানো হয়েছে ঢাকার বাইরে।
পদোন্নতি পাওয়া ৩৪৬ চিকিৎসকের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ২১৪ জনকে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
নতুন কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি কার্যকর হবে না এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পদোন্নতির আদেশপত্রে উল্লেখ রয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া যেসব কর্মকর্তা লিয়েন, শিক্ষা ছুটি বা প্রেষণে রয়েছেন তাদের ক্ষেত্রে ছুটি বা প্রেষণ শেষে কর্মস্থলে যোগদানের পর এই পদোন্নতি কার্যকর হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
