২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অপহরণ মামলায় দুইভাই গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের মহেশখালীয়া পাড়ার নুরুল আলমের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রহিম উল্লাহ (২২)।

ওসি বলেন, একই এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগে সাদ্দাম ও রহিমকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করেন মেয়েটির বাবা। এরপর ৩ অগাস্ট খুলনার তেরখাদা এলাকার একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

পরে মেয়েটির দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশখালীয়া থেকে সাদ্দাম ও রহিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।