২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দিন পর সন্তানকে কোলে পেলেন নাজমা

গর্ভে গুলিবিদ্ধ হয়ে ভূমিষ্ঠ শিশু সুরাইয়া ১২ দিন পর পেয়েছে মায়ের কোল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিতে তার মা নাজমার কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. আশ্রাফুল ইসলাম কাজল।

ঢামেকের শিশু সার্জারি বিভাগের এই অধ্যাপক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে শিশুটিকে মায়ের কোলে দেওয়া হয়। মা কিছুক্ষণ বুকের দুধও খাওয়ান তাকে।”

শিশুটির অবস্থা উন্নতির দিকে বলে একদিন আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। শিশুটির নাম সুরাইয়া রাখার কথাও মঙ্গলবার জানান তার বাবা বাচ্চু ভূইয়া।

গত ২৩ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা। সংঘর্ষে লিপ্ত এক পক্ষের নেতৃত্বে ছিলেন নাজমার দেবর সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ভূইয়া।  

ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে ভূমিষ্ঠ করা হয়।

পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেও মা ছিলেন মাগুরায়। কয়েক দিন আগে নাজমাকেও ঢাকায় আনা হয়।

হাসপাতালে নাজমা ওয়ার্ডে রয়েছেন। শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে।

চিকিৎসকরা জানান, দুপুরে নাজমাকে শিশুটির কাছে নেওয়া হয়।

পুরনো খবর:

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা উন্নতির দিকে
‘দলের ছত্রছায়ায়’ সংঘাত, তাতে গুলিবিদ্ধ হয় গর্ভের শিশু