২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ট্রলার ডুবি: এখনও নিখোঁজ ২ শ্রমিক

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মিলেনি তিন দিনেও ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 12:55 PM

সোমবার মাওয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ দুই শ্রমিক হলেন, সোহেল (২৫) ও জাকির (৩২)।

ইউনুস আলী বলেন, ওই দুই শ্রমিক ও ডুবে যাওয়া বালুবাহী একটি ট্রলার এখনও উদ্ধার করা যায়নি। কোস্টগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বিকাল ৩টার দিকে বৈরি আবহাওয়ার কবলে পড়ে লৌহজংয়ের কুমারভোগ এলাকার পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে বালুবাহী দুটি ট্রলার ডুবে ৬০ জন নিখোঁজ হন।

ওই দিন বিকালে পুলিশ ও স্থানীয়দের ২৬ জন ও রাতে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।এছাড়াও ওই দিন উদ্ধার হয় একটি ট্রলার।