২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটমোহরের বরখাস্ত চেয়ারম্যান হাজতে

নাশকতার মামলায় পাবনার চাটমোহর উপজেলার সাময়িক বরখাস্ত চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।  

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2015, 04:56 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

পুলিশ জানায়, সোমবার পাবনার বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এই বিএনপি নেতা।  

বিচারক তার আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের তাণ্ডবের সময় একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

“ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৫ এপ্রিল তাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।”

হিরা এই বরখাস্তের আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বলে জানান ওসি সুব্রত।