২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাম্পে কম তেল দেওয়ার অভিযোগে ক্রেতাদের বিক্ষোভ

মাপে কম তেল দেওয়ার অভিযোগে রাজধানীর পরীবাগে মেঘনা পেট্রোলিয়ামের মালিকানাধীন পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ করছেন ক্রেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2015, 03:00 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

শ’ খানেক ক্রেতার বিক্ষোভের মুখে সোমবার বেলা ১২টা থেকে পাম্পটি বন্ধ রয়েছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার।

মোহাম্মদ আলী নামের এক মোটরসাইকেলের চালক অভিযোগ করেন, এই পাম্পে প্রায়ই কম তেল দেওয়া হয়।

“আজএর প্রতিবাদ করায় তারা তেল দিতে অস্বীকার করে। এমনকি পরে বিএসটিআই অনুমোদিত ওজন মাপার কনটেইনার নিয়ে এসে তাতে তেল দেওয়ার অনুরোধ করলেও তেল দেওয়া হয়নি।”

পাম্পের সহকারী ব্যবস্থাপক মাহবুবুন নূর অভিযোগ অস্বীকার করে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে তেল দিতে পারিনি। এজন্য পাম্প বন্ধ রেখেছি।”

বেলা আড়াইটার দিকে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জসিম উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে ক্রেতাদের কাছ পাওয়া অভিযোগের ভিত্তিতে মাহবুবুন নূরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।