২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪৩ জন ভারতে যেতে আগ্রহী

শেষ মুহূর্তে পঞ্চগড়ের কোটভাজনী ছিটমহল থেকে আরও ৪৩ জন ভারতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2015, 09:27 PM

Updated : 25 Apr 2022, 01:40 PM

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম এ তথ্য জানান।

এর আগে এ ছিটমহলের ১২৬ জন ভারতে যাওয়ার জন্য আবেদন করেন, যার সবাই হিন্দু সম্প্রদায়ের।

মোহাম্মদ গোলাম আজম বলেন, দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ছিটমহলের আরও ৪৩ জন ভারতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। যা ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

“যৌথ জরিপের সময় শেষ হওয়ায় ওই ৪৩ জনের ভারতে যাওয়ার বিষয়টি জয়েন্ট বাউন্ডারি কমিশনের বৈঠকে চূড়ান্ত হবে। আগামী ২ অগাস্ট কুড়িগ্রামে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।”

গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ছিটমহলে নাগরিগত্ব নির্ধারণে অনুষ্ঠিত যৌথ জরিপে পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের ৪৬৭ জন ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেন।

এর মধ্যে নির্ধারিত সময়ে ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেছেন পঞ্চগড় সদরের ৭টি ছিটমহলের আট জন এবং বোদা উপজেলার ২৩টি ছিটমহলের ৫৩ জন এবং দেবীগঞ্জ উপজেলার ৬টি ছিটমহলের ৪০৬ জন।

পুরনো খবর:

ছিটবাসী ৭৭৯ জন ভারতে যেতে চান
ছিটবাসীরা বিক্রি করতে পারবেন জমি, নিতে পারবেন অর্থকড়ি