২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিলসহ ঝালকাঠীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠীর নলছিটি উপজেলায় ফেন্সিডিলসহ এক যুবলীগ নেতাকে র‌্যাব-৮ এর একটি দল আটক করেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 12:54 PM

বুধবার সকালে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

আটক নূরে আলম খান (৩৮) ওই উপজেলার দপদপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দপদপিয়া গ্রামের ওহাব খানের ছেলে।

বরিশাল র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আ. রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদে তাকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তিতে নলছিটির একটি মাছের ঘের থেকে ৩২০ বোতল ফেন্সিডিলসহ আরো ২০ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে থানায় সোপর্দ করে।

নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, আটক যুবলীগ নেতা নূরে আলমের বিরুদ্ধে বরিশাল র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আ. রহিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা  করেছেন।

বিকেলে তাকে ঝালকাঠী আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।