২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপু মনিকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে হাসপাতালে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2015, 10:14 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

দীপু মনি এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার ওই হাসপাতালে গিয়ে দীপু মনির চিকিৎসার খোঁজখবর নেন শেখ হাসিনা। তিনি কিছুক্ষণ সেখানে কাটান।

শেখ হাসিনা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

অধ্যাপক তৈমুর নেওয়াজের তত্ত্বাবধানে দীপু মনি গত ২০ জুলাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি হন।

তিনি মাত্রাতিরিক্ত জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।