২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের রোমানা হত্যার দায়ে যুবক গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কলেজ  ছাত্রী রোমানা আক্তার হত্যায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যায় ব্যবহৃত হাসুয়াটিও উদ্ধার করেছে তারা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

সোমবার র‌্যাব -১৩ দিনাজপুর ক্যাম্প কার্যালয়ে সাংবাদিকদের সামনে আটক মাহফুজ আলম মানিক এ হত্যার দায় স্বীকার করেন। তিনি একই এলাকার সহিদুল ইসলামের ছেলে।

গত ১৬ জুলাই উপজেলার নওগা নাপিতপাড়ার রাস্তা থেকে পুলিশ রোমানার গলাকাটা  লাশ উদ্ধার করে। সে উপজেলাল বড় শিতলাই চৌধুরীপাড়ার আব্দুল মালেকের মেয়ে।

আটক মাহফুজের দাবি তিনি নিহত রোমানার প্রাক্তন প্রেমিক।

রোমানার একাধিক  প্রেমিক থাকায় তাকে হত্যার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন বিবাহিত মাহফুজ।

তিনি জানান, ঘুরতে যাওবার কথা বলে ১৬ জুলাই সন্ধ্যায় মোটরসাইকেলে করে রোমানাকে নিয়ে উপজেলার নওগা নাপিতপাড়ার নির্জন রাস্তায় নিয়ে প্রথমে হাসুয়া দিয়ে গলায় আঘাত করেন। এরপর ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

র‌্যাব- ১৩র রংপুর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াৎ জানান, ২৬ জুলাই রাতে মাহফুজকে রংপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়।