মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসের সহকারী নিহত
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে বাসের ধাক্কায় অপর একটি বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।
সোমবার দুপুরে এ দুর্ঘটনার পর ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, মাদারিপুরগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় ওই বাসের সহকারী মো. ফারুক (২৮)ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে চালক আলমসহ অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।
পুলিশ চন্দ্রা পরিবহনের চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজদের কাছে হস্তানান্তর করা হয়েছে।
