বরিশালে ট্রাক উল্টে শ্রমিক নিহত
বরিশালের বাকেরগঞ্জে মালবাহী ট্রাক উল্টে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল-পটুয়াখালী সড়কের দাদুরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন হাওলাদার (৫৫) পটুয়াখালীর দুমকি উপজেলার গৌরব্দি গ্রামের নাজেম আলী হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পটুয়াখালীর বগা থেকে রড বোঝাই একটি ট্রাক বাকেরগঞ্জের মহেষপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটিতে চালকসহ তিন জন ছিল।
পথিমধ্যে দাদুরহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে শ্রমিক আবুল হোসেন। তিনি ট্রাকে ছিলেন।
বরিশাল নগরী থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
