গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
গাজীপুরে চার হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তার নূরুল আমিন (২৫) নেত্রকোনার গোয়ালাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন বলেন, রোববার গভীর রাতে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
“অভিযানে চার হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট, তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।”
এ ব্যাপারে সোমবার জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ফরহাদ হোসেন।
