২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

সোমবার দুপুরে উপজেলার মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর।

নিহত দেওয়ান আলী (৭৫) ওই গ্রামের প্রয়াত বছির উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, মাহমুদপুর গ্রামের দেওয়ান আলীর সঙ্গে প্রতিবেশী ইয়াকুব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি সালিশের মাধ্যমে বিষয়টির সমাধানও হয়।

“সোমবার দুপুরে দেওয়ান আলী বাড়ির সীমানায় টিনের বেড়া দিতে যান। এ সময় ইয়াকুব, তার ছেলে আয়ুব, স্ত্রী জাহানারা ও শ্যালক হান্নান বৃদ্ধ দেওয়ান আলীকে লাঠিপেটা করে।

“এতে দেওয়ান আলী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।”

বিকালে নিহতের ছেলে আনিছুর রহমান আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান আড়াইহাজার থানার ওই কর্মকর্তা।

আনিছুর রহমান জানান, “ইয়াকুব মিয়া তাদের চার শতাংশ জমি জোর করে দখল করে রাখে। স্থানীয়রা বিচারের মাধ্যমে আমাদের পক্ষে রায় দিলেও তারা তা অমান্য করে। এ জন্যই তারা আমার বাবাকে হত্যা করেছে।”