২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতামুহুরি থেকে উপজাতি নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক উপজাতি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 06:27 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

সোমবার বিকালে মাতামুহুরি নদীর সুরাজপুর-মানিকপুর মোহনায় ওই মৃতদেহটি পাওয়া যায় বলে জানান চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, বিকাল ৪ টার দিকে স্থানীয়রা নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ওই উপজাতি নারীর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রভাষ চন্দ্র ধর আরও জানান, আগেই পুলিশের কাছে খবর ছিল বান্দরবানের লামা থেকে পাহাড়ি ঢলে এক উপজাতি নারী নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হন। এরই প্রেক্ষিতে ওই নারীর মৃতদেহটি লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।