২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম (৪০) ঢাকার ভাষানটেক এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।

মাকসুদার স্বামী মো. রনি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচআনি গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

ওসি সরাফত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রনি ও মাকসুদা একসঙ্গে সিদ্ধিরগঞ্জে থাকতেন। ঘটনার পর রনি পালিয়ে যান।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি সরাফত বলেন, ভোরে পারিবারিক কলহের জেরে রনি তার স্ত্রী মাকসুদার বাম পাজরে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নান্নু নামে রনির এক ভাইকে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।