২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা উদ্ধার করতে গিয়ে জেলে নিখোঁজ

ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক জেলে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 12:53 PM

রোববার বিকালে দৌলতখান উপজেলায় মেঘনা নদীর ভবানীপুর অংশে এলাকায় থেকে ওই জেলে নিখোঁজ হয় বলে জানান দৌলতখান থানার ওসি মীর খায়রুল কবির।

নিখোঁজ মো. আজাদ (৩৫) চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মীর খায়রুল কবির বলেন, বেলা সাড়ে ৪টার দিকে ভবানীপুর লঞ্চঘাটে মাছ ধরার একটি নৌকা প্রবল স্রোতের কারণে ডুবে যায়। আজাদ ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন।

“নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে, তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।”

রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।