সাভারে উল্টো রথ অনুষ্ঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নানা আয়োজনের মধ্য দিয়ে ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ।
রোববার বিকালে সাভারের রামকৃষ্ণ পঞ্চবটী আশ্রম মন্দির থেকে রথ টেনে সাভারের কাতলাপুরে ইস্কন মন্দিরে ফিরিয়ে আনেন ভক্তরা।
এ সময় হাজার হাজার ভক্ত রাস্তায় নেচে গেয়ে আনন্দ মিছিল করেন ।
অনুষ্ঠানে ধামরাইয়ের সংসদ সদস্য এম এ মালেক, ব্যবসায়ী আহম্মদ আল জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
