নড়াইলে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পারিবারিক কলহের জেরে নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান।
গ্রেপ্তার হওয়া মিন্টু বিশ্বাস (৩৫) ঘাঘা গ্রামের জাফর মোল্যার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি লুৎফর রহমান বলেন, পারিবারিক কহলের জের ধরে মিন্টু শনিবার রাতে স্ত্রী চম্পা বেগমকে (৩৫) মারধর করে।
পরে পরিবারের সদস্যরা চম্পাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোববার সকালে সেখানে তার মৃত্যু হয়।
এলাকাসীর অভিযোগে ভিত্তিতে বিকালে মিন্টুকে গ্রেপ্তার করা হয়ে বলে জানান তিনি।
