২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে উত্ত্যক্ত: ভাঙল বাবার পা

উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বখাটেরা পিটিয়ে মেয়েটির বাবার দুটি পা ভেঙে দিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 07:45 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

রোববার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কামারোল গ্রামে এ ঘটনার  সময় সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েটির দুই ভাইও পিটুনির শিকার হয়।

ওর বাবা সাহাবুদ্দিন মোল্লা (৫০) ও তার ভাই রাসেল মোল্লাকে (২৪) গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসাতালে ভর্তি করা হয়েছে এবং ছোট ভাই কলেজ ছাত্র তাজুল মোল্লাকে (১৮) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারেল হাসপাতালে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক হুমায়ূন কবির জানিয়েছেন, মারপিটে সাহাবুদ্দিন মোল্লার দুটি পা ভেঙে গেছে।

আহত সাহাবউদ্দিন মোল্লা বলেন, “আমার মেয়েকে প্রতিবেশী মৃত ফায়েক মোল্লার ছেলে সুজন মোল্লা প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল।

গত ৩০ মে সে বাড়িতে একা পেয়ে সুজন তার মেয়ের শ্লীলতাহানি চেষ্টা চালায়। এ ঘটনার পর মেয়েটির বাবা শাহাবুদ্দিন যুবকটির অভিভাবকদের কাছে অভিযোগ দেন।

এ নিয়ে শনিবার বিকেলে তিলছড়া বাজারে সুজনকে তার ছেলে চড় থাপ্পর মারে বলে জানান তিনি।

রোববার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় সুজন, তার ভাই রাজীব, বিপ্লবসহ কয়েকজন তার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পিটিয়ে তার দুটি পা ভেঙে দেয়।

চিৎকার শুনে তার ছেলেরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারপিট করে।

যোগাযোগর চেষ্টা করেও হামলার প্রধান অভিযুক্ত সুজন মোল্লাকে পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন,  এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন  অভিযোগ করেনি।

কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত না করে বলা যাচ্ছে না। অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।