পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার বিকেল পাঁচটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, রোববার দুপুরের পর থেকেই বৈরী আবহাওয়ায় প্রবল বাতাসের কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়।
এ কারণে দুর্ঘটনার এড়াতে বিকেল পাঁচটার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌপথ দুটিতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৫টি এবং আরিচা-কাজীর হাটে ১০টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে।
