২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুর্ঘটনায় গৃহবধূ নিহত, স্বামী আহত

টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

রোববার বিকালে ঢাকা-টাঙ্গাইল মাহসড়কের শুভল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি হুমায়ন কবির।

নিহত মর্জিনা বেগম (৩২) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সলঙ্গা এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

আহত মিজানুরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, মর্জিনা ও মিজানুর মোটরসাইকেলে শুভল্যা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন।

ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয় বলে জানান তিনি।