শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্র্যাকের এক স্কুলের ক্লাসে ঢুকে শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
কাউসার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মন্তুজ মিয়ার ছেলে।
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, কাউসার দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সোনাতলা গ্রামে ব্র্যাকের একটি স্কুলে ক্লাস চলছিল। এ সময় কাউসার ক্লাস রুমে ঢুকে শিক্ষিকার শ্লীলতাহানি ঘটায়।
এ সময় শিক্ষিকাসহ শিশু শিক্ষার্থীদের চিত্কারে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কাউসারকে আটক করে।
