২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলি ঢুকিয়ে মাছের ওজন বৃদ্ধি, জরিমানা-সাজা

জেলি ব্যবহার করে বিক্রয় নিষিদ্ধ মাছ পিরানহা ও চিংড়ি মাছের ওজন বৃদ্ধির অভিযোগে কারওয়ানবাজারের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ও সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 06:45 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

তারা হলেন, মো. মাহবুব (৩৫), বশির আহমেদ (৪৪), দেবাশিষ মণ্ডল (২৬), সাইদুর রহমান (২৭) ও সফিকুল ইসলাম (২২)।

এদের মধ্যে মাহবুবকে এক মাসের কারাদণ্ড, বাকিদের পাঁচ থেকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাত থেকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার কারওয়ান বাজারের মৎস মার্কেটে অভিযান চালিয়ে দুইশত কেজি পিরানহা মাছ ও পাঁচশত কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে।