২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন, আহত হন আরও দুইজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

রোববার দুপুরে দস্যুনারায়ণপুরের মুচিবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাপাসিয়া থানার উপপরিদর্শক মো. আজহারুল ইসলাম।

নিহতরা হলেন, রাশেদা বেগম (৩৫) ও আরিফ হোসেন (২৬)।

আহত মোমেন মিয়া (২০) ও কবির হোসেনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আজহারুল ইসলাম জানান, কাপাসিয়া বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি দস্যুনারায়ণপুর বাজারে যাচ্ছিল। মুচিবাড়ি মোড়ে ঢাকাগামী অনন্যা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী রাশেদা ঘটনাস্থলেই নিহত হন।

“আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরিফ হোসেন মারা যান।”

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।