২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করতোয়া নদী থেকে তাঁতশ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুদিন পর এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 05:01 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

নিহত জাহিদ হোসেন (১৮) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দরগার চর এলাকায় করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি রেজাউল হক।

ওসি রেজাউল জানান, স্থানীয় কয়েকজন যুবক শুক্রবার পিকনিকে যাবার কথা বলে জাহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর ফেরেনি।

শনিবার বিকেলে তার বাবা ছেলে নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন।

রোববার সকালে স্থানীয়রা করতোয়া নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাত্ক্ষণিকভাবে মৃত্যুর নিহতের কারণ জানাতে পারেনি পুলিশ।