২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিশু হত্যা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নিখোঁজের এক দিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

রোবাবার পৌর এলাকার প্রফেসরপাড়া ডারারপাড় এলাকায় আলী হোসেনের (২) বালিচাপা দেওয়া লাশ পাওয়া যায়।

আলী হোসেন পৌর শহরের প্রফেসরপাড়া গ্রামের মাহবুব মন্ডলের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমরেক জানান, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে রাখে।

“শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শিশুটির বাবা মাহবুব মন্ডল জানান, শনিবার সন্ধ্যায় তার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।