কুষ্টিয়ায় কিশোরকে গলা কেটে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক কিশোরকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে ভাঙ্গাবটতলা এলাকা থেকে পুলিশ নিশান (১৪) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করেছে।
নিশান মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের ভ্যানচালক এনামুলের ছেলে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে একটি ভ্যানসহ অপহরণ করে। পরে তাকে জবাই করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
