সিরাজগঞ্জে বাসে ‘চাঁদাবাজ’ আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় একটি বাস থেকে একজনকে আটক করা হয়েছে, যাকে চাঁদাবাজ বলছে র্যাব।
রোববার বেলা ১২টার দিকে হাটিকুমরুল এলাকার গোলচত্বরে জাহানারা পরিবহন নামে একটি বাস থেকে ওই ‘চাঁদাবাজকে’ আটক করা হয় বলে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি হাসিবুল আলম জানান।
আটক জহুরুল ইসলামের (৫০) বাড়ি সলঙ্গা থানাতেই।
এএসপি হাসিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলচত্বরে ওই বাসে চাঁদাবাজি করার সময় জহুরুলকে চাঁদাবাজির ৬০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।”
