রাঙামাটিতে গুলিতে দুই জনের মৃত্যুর খবর
রাঙামাটি সদর উপজেলার দুর্গম লেমুছড়ি এলাকায় গভীর রাতে ‘দুর্বৃত্তের গুলিতে’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সাবেক কর্মী এবং এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, শনিবার গভীর রাতে মলয় চাকমা নামে স্থানীয় একজনের বাড়িতে হামলার খবর পেয়ে রোববার সকালে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে গেছেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল রশিদ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে লাশ এখনও পাওয়া যায়নি, লাশ খুঁজছি।”
ফাইল ছবি
গুলিতে অরণ্যের বড় ভাই চিক্ষো চাকমা (১৩) ও তাদের মা মিনিও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানালেও তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার রাত আড়াইটার দিকে রাঙ্গাপানি-আসামবস্তির লেমুছড়ি এলাকায় মলয়ের বাড়িতে গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আশুতোষ রাতে মলয়ের বাড়িতেই ছিলেন।
জেএসএসের (লারমা গ্রুপ) কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজিব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিতে কারও মৃত্যুর খবর এখনও আমার কাছে আসেনি।”
