জামালপুরে ট্রাকচাপায় নিহত ২
জামালপুরে ট্রাকচাপায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের তালতলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান জামালপুর সদর থানার ওসি আব্দুল আউয়াল।
নিহতরা হলেন, সেনা সদস্য শাহীন আলম (২৫)। তার আইডি কার্ড নম্বর বিআইআর ১০০২৭৯৭, সেনা নম্বর ৪৫১১২৯৬ ও শাহীনুর ইসলাম (২৫)। তাদের বাড়ি জামালপুর সদরের রাঙামাটিয়া গ্রামে।
ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,রাত সাড়ে ৯টায় নান্দিনা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ওই দুজন। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলে শাহীনের মৃত্যু হয়।
আহত অপর আরোহী শাহীনুরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
