মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক আটক
মুন্সিগঞ্জের গজারিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবক আটক করেছে পুলিশ।
শনিবার এলাকাবাসীর উপজেলার ভবেরচর গ্রাম থেকে অভিযুক্ত রুবেলকে (২৪) আটক করা হয় বলে জানান গজারিয়া থানার ওসি ফেরদাউস হোসেন।
রুবেল ভবেরচর গ্রামের বাসিন্দা ও ওই ছাত্রীর প্রতিবেশী। মেয়েটির বয়স নয় বছর,তার বাবা একজন চা দোকানদার।
গজারিয়া থানার এএসআই তোফাজ্জল হোসেন সন্ধ্যায় জানান, শুক্রবার দুপুরে শিশুটিকে ঘরে রেখে তার মা দোকানে খাবার নিয়ে যায়। এ সুযোগে প্রতিবেশী রুবেল মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
তবে মেয়েটির চিত্কারে প্রতিবেশীরা ছুটে আসলে রুবেল পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ও তার বাবা বিষয়টি পুলিশকে অবহিত করেন- বলে জানান এএসআই তোফাজ্জল ।
