২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে উল্টো রথযাত্রা পালিত

চাঁদপুরের সাচারে উত্সবমুখর পরিবেশে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শনিবার বিকেলে সাচার বাজারে উল্টো রথযাত্রায় কয়েক হাজার লোক অংশ নেয়।

চাঁদপুরের সাচারে শতাধিক বছর ধরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই রথযাত্রা হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও উল্টো রথযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন অংশ নেয়।

সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি তিমির সেনগুপ্ত বলেন, “হিন্দু সম্প্রদায়ের বহু বছরের পুরনো এই রথযাত্রা উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

“এতে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে অংশগ্রহণ করে।”

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে সাচারে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

গত ১৮ জুলাই সাচার এলাকায় রথযাত্রা শুরু হয়। শনিবার উল্টো রথযাত্রার মাধ্যমে এর সমাপ্তি ঘটে।

</div>  </p>