বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
বরিশালের মেহেন্দিগঞ্জে ইজিবাইক উল্টে গিয়ে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চর এককরিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুর কবির (৪৫) পার্শ্ববর্তী হিজলা উপজেলার আলীগঞ্জ পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, নিহত স্কুল শিক্ষকের বাড়ি মেহেন্দিগঞ্জ পৌর এলাকায়। তবে তিনি চাকরি করতেন হিজলা উপজেলার আলীগঞ্জে।
বিকেলে স্কুল শেষে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে খাদে পড়ে ইজিবাইকটি উল্টে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
