ঝিনাইদহে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষিত, গ্রেপ্তার ১
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার দামোদরপুর গ্রামে মহাসিন (৪৫) নামের এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর মহাসিন পালিয়ে গেলেও এ ঘটনায় সহযোগিতার অভিযোগে রাবেয়া (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
সকাল ১০টার দিকে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে পাশের বাড়ির মৃত আনসার আলীর স্ত্রী রাবেয়া তার ঘরে ডেকে নিয়ে যায়।
এ সময় তার ঘরে থাকা মহাসিন শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে মহাসিন পালিয়ে যায়।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এনে চিকিত্সা করা হয়।
এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী রাবেয়া নামের ওই মহিলাকে মারপিট করে পুলিশে দিয়েছে।
এলাকায় মহসিন দুশ্চরিত্র বলে পরিচিত বলে জানান ওসি।
