২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোনাসহ গ্রেপ্তার ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোজি সোনাসহ একজনকে আটক করেছে ঢাকা শুল্ক বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

আটকের নাম ওমর ফারুক(৪৫)। তিনি সৌদি আরব থেকে শনিবার দুপুরেই বিমানবন্দরে নেমেছিলেন।

শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, বেলা ১টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে ওমর ফারুককে আটক করা হয়েছে।

“তার সঙ্গে থাকা গুঁড়ো দুধ রাখার কাজে ব্যবহার হওয়া টিনের ভেতর থেকে ৯৩২ গ্রাম ওজনের মোট ৮টি সোনার বার উদ্ধার করা হয়।”

উদ্ধার সোনার দাম প্রায় ৪৫ লাখ টাকা জানিয়ে সোহেল বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।