ভারি বর্ষণে নোয়াখালীতে জলাবদ্ধতা
ভারী বর্ষণে নোয়াখালী শহরসহ বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আসাদ উল্লা জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবার দেখা যায়- জেলা জামে সমজিদ সড়ক, সার্কিট হাউজ সড়ক, ইসলামীয়া সড়ক, কৃষ্ণরামপুর রেসিডেনসিয়াল স্কুল সড়ক, নোয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ সড়ক প্লাবিত হয়েছে।
এছাড় সরকারি আবাসিক এলাকা, মাস্টারপাড়া, লক্ষীনারায়ণপুর, হরিনারায়ণপুর, গুপ্তাঙ্গ, মাইজদী ও সোনাপুর পৌর বাজার, জেলা সদরের কাদিরহানিফ, অশ্বদিয়া, বিনোদপুর ইউনিয়নেরর বিভিন্ন স্থানে কাঁচা সড়ক ও মত্স খামার ভারি বর্ষণে তলিয়ে গেছে।
জলাবদ্ধতার জন্য খাল দখল ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন স্থানীয় বাসিন্দারা।
