২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

Image
একরামুল হক (ফাইল ছবি)

একরামুল হক (ফাইল ছবি)

শনিবার দুপুরে শহরের বিরিঞ্চি এলাকা থেকে আসামি নুরুল আফসার রিপনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রিপনকে।

রিপন ওই এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি এলাকায় যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যার একশ দিন পর ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরই মধ্যে এ ঘটনায় পুলিশ ও র‌্যাব বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেলসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে ১৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।