২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ভারতীয় চোরাই কাঠসহ আটক ৩

সুনামগঞ্জ শহরের ধোপাখালি থেকে ভারতীয় চোরাই কাঠ ও ইঞ্জিন চালিত নৌকাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে কাঠসহ তিন জনকে আটক করা হয়।  আটককৃত ৯০ ঘনফুট ভারতীয় চোরাই কাঠের মূল্য দুই লাখ টাকা বলে জানান র্যাকব-৯ এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন।

আটককৃতরা হলেন, সদর উপজেলার মাইজবাড়ী পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. মাসুক মিয়া (৩২), একই উপজেলার বালিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. জহির উদ্দিন (৩৫) এবং হালুয়াঘাট গ্রামের মো. আব্দুল মন্নাফের ছেলে মো. ছুরুত আলী (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করছেন বলে জানান তিনি