টঙ্গীতে বাসচাপায় বৃদ্ধা নিহত
টঙ্গীর গাজীপুরা এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত রোকসানা বেগমের (৫৫) গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ এলাকায়। পুলিশ বাস এবং এর চালককে আটক করেছে।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
“ঢাকাগামী ভিআইপি পরিবহনের একটি বাস রোকসানাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।”
বাসের চালক আলামিনকে (২৬) আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে প্রায় একই সময় তুরাগ সেতুর উপর থেকে টঙ্গী থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
