২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন হবে শনি ও রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 01:59 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

আয়োজকরা জানিয়েছেন, ইতোমধ্যেই তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বরাবরের মতোই এবারের সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক জয়দেব নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনের নেতাকর্মীদের দিনরাত নিরলস পরিশ্রমের সম্মেলনের সব ধরনের প্রস্ত্ততি সম্পন্ন হয়েছে। সুশৃঙ্খলভাবে সম্মেলন সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন।

Image
ছাত্রলীগের সম্মেলনের দুটি পোস্টার

ছাত্রলীগের সম্মেলনের দুটি পোস্টার

শনিবার বেলা ১১টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর আয়োজনে থাকবে সম্মিলিত দলীয় সঙ্গীত।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের শোক প্রস্তাবের পর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।

এবারের সম্মেলনে ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সন্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হবে বলে জানান জয়দেব নন্দী।

পুরনো খবর:

বয়স চুরি করে ছাত্রলীগের ৩ পদপ্রত্যাশী ধরা
ছাত্রলীগের সম্মেলন: ঘুরে ফিরেই লিয়াকত শিকদারের নাম